আপনার ব্যবসার জন্য তৈরি সফটওয়্যার
ধরন বেছে নিন — বিস্তারিত পড়ুন, আর লাইভ ডেমোতে নিজে চালিয়ে দেখুন।
PC Studio (ডিজাইন ও আইডি কার্ড) নতুন
কম্পিউটারের দোকানের সব কাজ এক স্টুডিওতে
দোকানে প্রতিদিন যে কাজগুলো আসে — রশিদ বই, ক্যাশ মেমো, ভর্তি ফরম, সার্টিফিকেট, পোস্টার, আইডি কার্ড, পাসপোর্ট ছবি, পিডিএফ জোড়া, লেখা টাইপ — সব এক জায়গায়, ব্রাউজারেই। তৈরি নকশায় নাম-তারিখ বসিয়ে ছাপার মানের ফাইল নামান। বাংলা যুক্তাক্ষর ভাঙে না, মাসিক বিল নেই — অনেক টুল পুরো ফ্রি, বাকিগুলোতে দিনে কয়েকটি ফ্রি, তারপর ক্রেডিট।
- ১০টি মূল সেবা আর প্রো টুলস
- প্রিন্ট মিডিয়ার তৈরি নকশা
- রশিদ ও মেমো মেকার
মৎস্য আড়ত
খাতা থাক আড়তে, হিসাব থাক হাতে
ভোরের নিলাম থেকে রাতের হিসাব মেলানো — পুরো আড়তের কাজটাই এক জায়গায়, পুরোটাই বাংলায়। চালান লিখলেই কমিশন, লেবার-সরদার, খাতের খরচ আর দাদনের কিস্তি বাদ দিয়ে মালিকের প্রাপ্য নিজে থেকেই বসে যায়।
- বোট চালান (নিলাম)
- চালানেই দাদন কর্তন ও নগদ
- পাইকার / খুচরা ক্রেতা মেমো
আবাসিক হোটেল / মোটেল
খাতা থাক কাউন্টারে, হিসাব থাক হাতে
কোন রুম খালি, কে কবে উঠবেন, কার বিল কত বাকি — পুরো হোটেলের হিসাব এক পর্দায়, পুরোটাই বাংলায়। রিসেপশনে নতুন ছেলে বসলেও ভুল হয় না।
- ওয়াক-ইন (সরাসরি চেক-ইন)
- ঘণ্টা হিসাবে ভাড়া
- বুকিং
রিসোর্ট ম্যানেজমেন্ট
খাতা থাক রিসেপশনে, হিসাব থাক হাতে
কটেজ আর রুম — কে কবে আসছেন, কত অগ্রিম এল, কত বাকি, সব এক জায়গায়। অতিথি নিজেই অনলাইনে বুকিংয়ের অনুরোধ পাঠাতে পারেন, আর আপনি দেখে গ্রহণ করবেন।
- বুকিং
- ওয়াক-ইন (সরাসরি চেক-ইন)
- বুকিং বদল ও রুম বদল
স্কুল ও কলেজ
ভর্তি থেকে সনদ — পুরো প্রতিষ্ঠান এক সফটওয়্যারে
ভর্তি থেকে সনদ — শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো কাজটাই এক জায়গায়, পুরোটাই বাংলায়। অভিভাবক পাসওয়ার্ড ছাড়াই, মোবাইল নম্বর আর কোড দিয়ে সন্তানের হাজিরা, ফলাফল ও বকেয়া দেখতে পারেন।
- ড্যাশবোর্ড ও অগ্রগতি
- ছাত্র-ছাত্রী ও ভর্তি
- বাল্ক ভর্তি (এক্সেল ও ছবি)
মাদ্রাসা
নূরানী থেকে দাখিল — পুরো মাদ্রাসা এক সফটওয়্যারে
ভর্তি, হাজিরা, পরীক্ষা, ফি আর সনদ — মাদ্রাসার পুরো কাজটাই এক জায়গায়, পুরোটাই বাংলায়। অভিভাবক পাসওয়ার্ড ছাড়াই, মোবাইল নম্বর আর কোড দিয়ে সন্তানের খবর দেখতে পারেন।
- ড্যাশবোর্ড ও অগ্রগতি
- ছাত্র-ছাত্রী ও ভর্তি
- বাল্ক ভর্তি (এক্সেল ও ছবি)
সমিতি ও সঞ্চয়
খাতা থাক সমিতিতে, হিসাব থাক হাতে
সদস্যের সঞ্চয়, কিস্তি ও ঋণ — পুরো সমিতির হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। মাঠকর্মীর আদায় শীট ছাপা যায়, আর দেরির জরিমানা নিজে থেকেই বসে।
- কিস্তি ও সঞ্চয় আদায়
- আজকের আদায় শীট
- সদস্য
বরফকল
খাতা থাক কলে, হিসাব থাক হাতে
কত ব্লক বরফ উঠল, কে কত নিল, কার কত বাকি — বরফকলের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়।
- দ্রুত বিক্রি
- বিক্রির চালান
- আড়তদার রেট ও স্পট রেট
রাইস মিল
খাতা থাক মিলে, হিসাব থাক হাতে
ধান কেনা থেকে চাল বিক্রি — মিলের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কত মণ ধানে কত চাল এল, আউটটার্ন নিজে থেকেই বেরিয়ে আসে।
- ধান কেনা
- ভাঙানো ও আউটটার্ন
- চাল বিক্রি
ডায়াগনষ্টিক ও হাসপাতাল
খাতা থাক রিসেপশনে, হিসাব থাক হাতে
রিসেপশনের বিল থেকে ডাক্তারের মাসিক কমিশন — পুরো সেন্টারের হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। রিপোর্ট কার তৈরি, কার দেওয়া হলো, সবই পর্দায়।
- নতুন বিল
- বিলের তালিকা ও বাকি আদায়
- রোগী
মোবাইল ও ইলেক্ট্রনিক্স
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোন সেট কার কাছে গেল, IMEI কত, ওয়ারেন্টি কবে শেষ — সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কিস্তিতে বিক্রি করলে কার কত কিস্তি বাকি, আর মেরামতে রাখা সেট কোন ধাপে — তা-ও তালিকা ধরে।
- বিক্রি (ক্যাশ মেমো)
- বিক্রিতে IMEI বাছাই
- পুরনো সেট এক্সচেঞ্জ
ফুয়েল পাম্প ও তেল
খাতা থাক পাম্পে, হিসাব থাক হাতে
কোন ট্যাংকে কত তেল, আজ কত বিক্রি, কার কত বাকি — পাম্পের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়।
- দ্রুত বিক্রি
- শিফট ও নজল
- শিফটের ইতিহাস ও গরমিল
রেস্টুরেন্ট
খাতা থাক ক্যাশে, হিসাব থাক হাতে
কোন টেবিলে কী অর্ডার, কত বিল — ব্যস্ত সময়েও গুলিয়ে যায় না। পুরো রেস্টুরেন্টের হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়।
- টেবিল ও অর্ডার
- টেকঅ্যাওয়ে ও ডেলিভারি অর্ডার
- দফায় দফায় অর্ডার ও স্লিপ
ইটভাটা
খাতা থাক ভাটায়, হিসাব থাক হাতে
কাঁচা ইট থেকে পোড়ানো, তারপর বিক্রি — ভাটার পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কোন শ্রেণির কত ইট আছে, কার কত বাকি, সব পর্দায়।
- ইট তৈরি
- পোড়ানো (বার্ন)
- খালাস ও ফলন
রড ও সিমেন্ট
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোম্পানির দর, গুদামের মজুদ, চালান আর বাকির খাতা — সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। রাজমিস্ত্রি বা ঠিকাদারের বাকি আর মনে রাখতে হয় না।
- মাল বিক্রি (চালান)
- যেকোনো এককে লেখা
- চালানেই চেক
ট্রলার ব্যবস্থাপনা
খাতা থাক ঘাটে, হিসাব থাক হাতে
এক ট্রিপে কত খরচ হলো আর কত মাছ বিক্রি হলো — লাভ না লোকসান, সঙ্গে সঙ্গে পরিষ্কার। ট্রলারের কাগজপত্রের মেয়াদ ফুরানোর আগেই পর্দায় সতর্ক করে।
- ট্রিপ ও মাছ বিক্রি
- ট্রিপের খরচ
- মাছ বিক্রি (আড়তের চালান)
শো-রুম ও রিটেইল
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোন পণ্য কয়টা আছে, আজ কত বিক্রি হলো, কার কত বাকি — শো-রুম বা দোকানের পুরো হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়। খাতা আর ক্যালকুলেটর দুটোই বিশ্রামে যাবে।
- পণ্য, দর ও মজুদ
- দোকানের শ্রেণি আগে থেকেই বসানো
- দুই এককে কেনাবেচা
কৃষি উপকরণের দোকান
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
সার, বীজ আর কীটনাশক — মজুদ, মেয়াদ আর কৃষকের বাকি, সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। কৃষকের খাতা খুললেই কত বাকি, কবে কত দিলেন — সব সামনে।
- উপকরণ, দর ও মজুদ
- কৃষির শ্রেণি আগে থেকেই বসানো
- বস্তা-কেজি, লিটার-মিলি — দুই একক
পোল্ট্রি ও ফিস ফিড
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
ফিড, একদিনের বাচ্চা, ওষুধ ও টিকা — মজুদ আর খামারির বাকি, সব এক জায়গায়, পুরোটাই বাংলায়। খামারি মাল তোলার সময়ই জানবেন তাঁর কত বাকি।
- ফিড ও উপকরণ, দর ও মজুদ
- ফিডের শ্রেণি আগে থেকেই বসানো
- বস্তা ও কেজির হিসাব
তৈরী পোষাক ও কাপড়ের ব্যবসা
খাতা থাক দোকানে, হিসাব থাক হাতে
কোন সাইজের কোন রঙ কয়টা আছে — কাপড়ের ব্যবসার সবচেয়ে কঠিন হিসাবটিই এখানে এক নজরে। পুরো দোকানের হিসাব এক জায়গায়, পুরোটাই বাংলায়।
- পোষাক ও কাপড়, দর ও মজুদ
- সাইজ ও রঙ ধরে মজুদ
- পোষাকের শ্রেণি আগে থেকেই বসানো
কম্পিউটার ট্রেনিং সেন্টার
খোঁজখবর থেকে সনদ পর্যন্ত — সেন্টারের পুরো হিসাব এক জায়গায়
কে খোঁজ নিতে এসেছিল, কাকে আজ ফোন করতে হবে, কোন ব্যাচে কয়টি আসন খালি, কার ফি পরিশোধের তারিখ পেরিয়ে গেছে — সব এক পর্দায়। ভর্তির সময় ফি কয় ধাপে কবে দিতে হবে তা নিজে থেকে ভাগ হয়, টাকা নিলে রসিদ ছাপা যায়, আর হিসাব সরাসরি ক্যাশ বইয়ে ওঠে।
- কোর্স ও ব্যাচ
- খোঁজখবর ও ফলো-আপ
- ছবিসহ ভর্তি
সাধারণ জিজ্ঞাসা
ফ্রিতে চালিয়ে দেখা যায়?
যায়। ফ্রি প্ল্যানে অ্যাকাউন্ট খুলে এক মাস পুরো সফটওয়্যারটি চালিয়ে দেখুন — টাকা লাগবে না, কার্ড লাগবে না। পছন্দ হলে পরে প্ল্যান নেবেন, তখন আগের সব হিসাব অক্ষত থাকবে।
আমার ব্যবসার ধরন তালিকায় নেই, কী করব?
হটলাইনে নাম লিখিয়ে রাখুন। নতুন মডিউল একটি একটি করে যোগ হচ্ছে, আর চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানাব।
আমার তথ্য কোথায় থাকে?
ক্লাউডে, আপনার প্রতিষ্ঠানের নিজের ঘরে। ছয় ঘণ্টা পরপর ব্যাকআপ হয়, রাতে একটি কপি গুগল ড্রাইভে যায়। অন্য কোনো প্রতিষ্ঠান আপনার তথ্যের একটি সারিও দেখতে পায় না।
ইন্টারনেট না থাকলে চলবে?
সফটওয়্যারটি ক্লাউডে, তাই ইন্টারনেট লাগবে। তবে খুব কম — সাধারণ মোবাইল ডেটাতেই চলে, আর বিল বা রিপোর্ট ছাপতে বাড়তি কিছু লাগে না।
লগইন নিরাপদ তো?
প্রতিটি লগইনে মোবাইলে ছয় সংখ্যার ওটিপি যায়। এসএমএস না এলে আগে থেকে বানিয়ে রাখা ব্যাকআপ কোড দিয়েও ঢোকা যায়।
স্টাফকে কতটুকু দেখাব, ঠিক করতে পারব?
পারবেন। প্রত্যেক স্টাফের নিজের লগইন, আর কে কোন পাতা দেখবেন ও কী করতে পারবেন তা আপনি ঠিক করে দেবেন। কে কখন কী বদলেছেন তা-ও লেখা থাকে।
একাধিক প্রতিষ্ঠান চালানো যায়?
যায়। উপরের তালিকা থেকে এক প্রতিষ্ঠান থেকে আরেকটিতে যাওয়া যায়, আলাদা করে লগইন করতে হয় না। একাধিক হলে ছাড়ের জন্য হটলাইনে কথা বলুন।
পুরনো খাতার হিসাব তুলে দেওয়া যাবে?
যাবে। কার কত বাকি, কত জমা, কত দাদন — শুরুর জেরগুলো বসিয়ে দিলেই সফটওয়্যার সেখান থেকে হিসাব ধরবে। চাইলে আমরা বসিয়ে দেব।
এসএমএসের খরচ কেমন?
প্ল্যানের বাইরে, আলাদা। ওয়ালেটে যত টাকার এসএমএস কিনবেন ততটুকুই খরচ হবে — মাসে মাসে বাঁধা কোনো বিল নেই।
প্ল্যানের মেয়াদ শেষ হলে হিসাব হারাবে?
না। মেয়াদ শেষ হলে নতুন তথ্য বসানো বন্ধ হয়, কিন্তু পুরনো হিসাব যেমন ছিল তেমনই থাকে। নবায়ন করলেই আবার সব খুলে যায়।
শেখানোর ব্যবস্থা আছে?
আছে। প্রতিটি মডিউলের বাংলা ইউজার ম্যানুয়াল সফটওয়্যারের ভিতরেই আছে। চাইলে আমরা আপনার প্রতিষ্ঠানে গিয়ে চালু করে দিয়ে আসব, প্রথম মাসের হিসাবও বসিয়ে দেব।






